Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিশ্বজয়ে ইতিহাস গড়ল ভারত! - বর্তমান বাংলা

বিশ্বজয়ে ইতিহাস গড়ল ভারত! - বর্তমান বাংলা

Bartaman 1 week ago

বর্তমান ডেস্কঃ

শিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ভারত ১৫৯ রান তুললে, জবাবে মাত্র ৬৫ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। দলের এই দাপুটে জয়ে বল হাতে ইতিহাস গড়েছেন দীপ্তি শর্মা।

কেরিয়ারের ১৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে মাত্র ১.১ ওভারে কোনো রান না দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এর ফলে মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৭১ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়ে এককভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হন এই ভারতীয় অলরাউন্ডার। ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি প্রাধান্য দিয়ে দীপ্তি জানিয়েছেন, প্রতিদিন নিজের সেরাটা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য।

একই ম্যাচে ব্যাটে নেমে অনন্য নজির গড়লেন সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানাও। ওপেন করতে নেমে ১৯ রানের সংক্ষিপ্ত ইনিংস খেললেও, ইনিংসের প্রথম বাউন্ডারি হাঁকানোর মাধ্যমেই মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি। নিউজিল্যান্ডের সুজি বেটসকে পেছনে ফেলে স্মৃতির বর্তমান আন্তর্জাতিক রান দাঁড়িয়েছে ১০,৭৫৬। বর্তমানে এই তালিকায় শীর্ষে থাকা ভারতের কিংবদন্তি মিতালি রাজকে টপকে এক নম্বরে পৌঁছতে স্মৃতির প্রয়োজন আর মাত্র ১১২ রান। প্রথম ম্যাচেই এমন জোড়া রেকর্ডে টুর্নামেন্টে ভারতীয় শিবির বাড়তি আত্মবিশ্বাস নিয়েই এগোচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman