৪১ বছর বয়সে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগের মতো খেলার সক্ষমতা না থাকলেও, আসন্ন বিশ্বকাপে দলের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে তিনি প্রস্তুত।
দীর্ঘ ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারে মাঠ কিংবা বেঞ্চ, যেখানেই সুযোগ পান না কেন, দলের জয়ে ১০০০ শতাংশ অবদান রাখার অঙ্গীকার করেছেন এই কিংবদন্তি। সমালোচকদের মন্তব্যের পরোয়া না করে রোনাল্ডো স্পষ্ট জানিয়েছেন যে, কারো চাপে নয় বরং নিজের ইচ্ছাতেই তিনি ফুটবল থেকে অবসর নেবেন।

