Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাঁকিপুরের ধাক্কায় প্রিয়াঙ্কার তোপ, মোদীর পাল্টা ১৭ কোটির চাকরির রিপোর্ট!

বাঁকিপুরের ধাক্কায় প্রিয়াঙ্কার তোপ, মোদীর পাল্টা ১৭ কোটির চাকরির রিপোর্ট!

Bartaman 4 days ago

সংসদ অধিবেশনের দ্বাদশ দিনে রাম মন্দিরের প্রসাদ চুরির অভিযোগ এবং উপনির্বাচনের ফলাফল নিয়ে বিরোধী দলগুলোর তীব্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল লোকসভা ও রাজ্যসভা। প্ল্যাকার্ড হাতে বিরোধীদের টানা হট্টগোল ও স্লোগান পাল্টা স্লোগানে অধিবেশন বারবার স্তব্ধ হয়ে পড়ে। এই পরিস্থিতির মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর সংশোধনী বিল পেশ করেন, তবে তা বিরোধীদের প্রবল গর্জনে ঢাকা পড়ে যায়।

উপনির্বাচনে বিজেপির হার প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী জনগণের বীতশ্রদ্ধার কথা উল্লেখ করে শাসকদলকে নিশানা করলেও, বিজেপি সাংসদ বিবেক ঠাকুর এবং সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু পালটা জবাবে এটিকে রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া বলে দাবি করেছেন।

অন্যদিকে, বেকারত্ব ও উপনির্বাচনের ফলাফল নিয়ে বিরোধী শিবিরের আক্রমণের জবাবে এনডিএ সংসদীয় দলের বৈঠকে পাল্টা কৌশল নিয়েছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এক রিপোর্ট পেশ করে দাবি করেন যে, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে ১৭ কোটিরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দক্ষতা উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সরকারের সাফল্য তুলে ধরে এনডিএ শিবির বেকারত্ব সংক্রান্ত বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। রাম মন্দির বিতর্ক, উপনির্বাচনের ফলাফল এবং কর্মসংস্থানের পরিসংখ্যান নিয়ে পাল্টাপাল্টি অবস্থানের জেরে মঙ্গলবার সংসদীয় রাজনীতি ছিল চরম উত্তেজনার কেন্দ্রে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman