Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ছবি আঁকার আড়ালে নাবালিকাকে যৌন হেনস্থা, অবশেষে - বর্তমান বাংলা

ছবি আঁকার আড়ালে নাবালিকাকে যৌন হেনস্থা, অবশেষে - বর্তমান বাংলা

Bartaman 1 hr ago

বর্তমান ডেস্কঃ

September 20, 20267:15 pm

ডায়মন্ড হারবার: ছবি আঁকা শেখানোর আড়ালে দুই নাবালিকা ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানা এলাকায়। ধৃত শিক্ষকের নাম প্রবীর হালদার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এলাকায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় নেতা হিসেবেও পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রবীর হালদার নিজের বাড়িতেই একটি আঁকার স্কুল চালাতেন। প্রতি রবিবার এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে ওই দুই নাবালিকাও তাঁর কাছে ছবি আঁকা শিখতে যেত। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন প্রবীর। ভয়ে ও আতঙ্কে প্রথম দিকে মুখ না খুললেও, সম্প্রতি দুই নাবালিকা তাদের পরিবারের কাছে সমস্ত ঘটনা প্রকাশ করে। বিষয়টি জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা এবং ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেতেই দ্রুত অভিযানে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে তাঁকে আটক করা হয়। ঘটনার খবর রাষ্ট্র হতেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং প্রবীর হালদারকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে শিশু যৌন অপরাধ প্রতিরোধ বা পকসো (POCSO) আইনে কঠোর মামলা রুজু করা হয়েছে।

ডায়মন্ড হারবারের এসডিপিও বিজয় যাদব জানান, "পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পকসো আইনে মামলা রুজু করে তাঁকে আদালতে পেশ করা হচ্ছে।"

পুলিশ জানিয়েছে, দুই নাবালিকার গোপন জবানবন্দি নথিভুক্ত করা হচ্ছে। পাশাপাশি, ওই শিক্ষকের কাছে আসা অন্য কোনও শিশুও এমন হেনস্থার শিকার হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও, শিক্ষকের এই রূপ দেখে নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় অভিভাবকেরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman