Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চাকরি বাতিল থেকে বিচ্ছেদ মামলা, অবসাদের জেরে চরম পদক্ষেপ মুখ্যমন্ত্রীর আত্মীয়ার! - বর্তমান বাংলা

চাকরি বাতিল থেকে বিচ্ছেদ মামলা, অবসাদের জেরে চরম পদক্ষেপ মুখ্যমন্ত্রীর আত্মীয়ার! - বর্তমান বাংলা

Bartaman 1 week ago

বর্তমান ডেস্কঃ

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের রহস্যমৃত্যুকে ঘিরে রামপুরহাটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে কুশম্বা গ্রামের নিজ গৃহের দোতলার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ।

পরিবারের প্রাথমিক দাবি, দীর্ঘদিনের তীব্র মানসিক অবসাদ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার-পাঁচ বছর ধরে মানসিক চিকিৎসাধীন ছিলেন বৃষ্টি। গত কয়েক মাস যাবত তিনি তাঁর ১২ বছরের ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই বসবাস করছিলেন। ২০২৩ সালের মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁর নাম উঠে আসে এবং উচ্চ আদালতের নির্দেশে বোলপুর হাইস্কুলে তাঁর গ্রুপ 'সি' পদের চাকরিটি বাতিল হয়ে যায়। চাকরি হারানোর ধাক্কা এবং পরবর্তীকালে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের টানাপোড়েনে বিবাহবিচ্ছেদের মামলা শুরু হওয়ায় চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় স্বজনরা পুলিশে খবর দেন; পরবর্তীতে পুলিশ এসে দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman