Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ছাত্র বিক্ষোভের এফআইআর খারিজ ইস্যুতে সুপ্রিম কোর্টে বড় মোড়! - বর্তমান বাংলা

ছাত্র বিক্ষোভের এফআইআর খারিজ ইস্যুতে সুপ্রিম কোর্টে বড় মোড়! - বর্তমান বাংলা

Bartaman 2 weeks ago

বর্তমান ডেস্কঃ

দিল্লির আন্দোলনে যুক্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে রুজু হওয়া ১৩টি এফআইআর বাতিল করতে শীর্ষ আদালতের দ্বারস্থ হলো কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ। সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে জানানো হয়েছে, এই মামলাগুলির আইনি প্রক্রিয়া তারা আর এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক নয়।

মামলা বাতিলের স্বার্থে সংবিধানে প্রদত্ত ১৪২ নম্বর অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগের জন্য সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে 'ককরোচ জনতা পার্টি'। তাদের দাবি, শিক্ষার্থীদের ওপর থেকে এফআইআর প্রত্যাহারসহ তিন দফা অঙ্গীকার পূরণ করেনি কর্তৃপক্ষ। আন্দোলন ও এই মিছিলের ডাক ঘিরে রাজধানীতে ক্ষোভের পারদ যখন চড়ছে, ঠিক তখনই শিক্ষার্থীদের আইনি ঝঞ্ঝাট থেকে মুক্ত করতে সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman