Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চিনের অ্যাপে ভরসা রেখে বড় নির্দেশ পাক সেনার, কী হবে হোয়াটসঅ্যাপের?

চিনের অ্যাপে ভরসা রেখে বড় নির্দেশ পাক সেনার, কী হবে হোয়াটসঅ্যাপের?

Bartaman 1 week ago

নিরাপত্তাজনিত ঝুঁকি ও পশ্চিমা নজরদারির আশঙ্কায় নিজস্ব সামরিক বাহিনীর সদস্যদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এর পরিবর্তে সরকারি ও অপারেশনাল যোগাযোগের মাধ্যম হিসেবে চীনা মেসেজিং অ্যাপ 'উইচ্যাট' ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা তথ্যানুযায়ী, পাক সামরিক কর্তৃপক্ষের আশঙ্কা, হোয়াটসঅ্যাপের মতো পশ্চিমা প্ল্যাটফর্মগুলো ব্যবহার করলে অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য ফাঁস বা সাইবার নজরদারির ঝুঁকি থাকে।

এই পদক্ষেপটিকে পাকিস্তানের চিনের প্রতি ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত নির্ভরতার অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। একই ডিজিটাল পরিকাঠামো ব্যবহারের ফলে দুই দেশের যৌথ সামরিক মহড়া, সাইবার নিরাপত্তা রক্ষা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান আরও সহজ হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে বেইজিংয়ের সাথে ইসলামাবাদ নিজেদের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ককে আরও সুসংহত করল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman