Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দাবানল নেভানোর সময় ভয়াবহ সংঘর্ষ, আকাশে দুই হেলিকপ্টারে বিস্ফোরণে মৃত ২!

দাবানল নেভানোর সময় ভয়াবহ সংঘর্ষ, আকাশে দুই হেলিকপ্টারে বিস্ফোরণে মৃত ২!

Bartaman 1 week ago

গ্রিসে দাবানল নেভানোর সময় হেলিকপ্টার সংঘর্ষে দুই পাইলট নিহত

গ্রিসের সসাথা এলাকায় ভয়াবহ দাবানল নেভানোর কাজ চলাকালীন দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ও বিস্ফোরণে দুই পাইলট নিহত হয়েছেন। রবিবার রাজধানী এথেন্সের ৬৫ কিলোমিটার পশ্চিমে অ্যাটিকা-বোয়োতিয়া সীমান্তে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পাশাপাশি উড়তে থাকা হেলিকপ্টারগুলোর মধ্যে একটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্যটির সঙ্গে ধাক্কা খেলে উভয় কপ্টারই ধ্বংস হয়ে নিচে আছড়ে পড়ে। নিহতদের মধ্যে একজন ডেনমার্কের এবং অপরজন গ্রিসের নাগরিক। এই ঘটনার পর ওই এলাকায় বেল হেলিকপ্টারের সকল উড়ান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এথেন্স পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

গত এক সপ্তাহে গ্রিসে অন্তত ২২০টি স্থানে দাবানলের ঘটনা ঘটেছে, যার ফলে করিন্থ উপসাগর সংলগ্ন এলাকার প্রায় ৬,৫০০ হেক্টরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে। ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ায় আগুন নেভানোর কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিৎসোতাকিস দেশবাসীকে সতর্ক করে জানিয়েছেন যে, সামনে আরও সংকটজনক পরিস্থিতি আসার আশঙ্কা রয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহত কর্মীদের চিকিৎসা চলছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman