Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ডাবরের মধু-ঘিতে কড়া নিষেধাজ্ঞা! '১০০% খাঁটি' দাবির সত্যতা নিয়ে বড় প্রশ্ন?

ডাবরের মধু-ঘিতে কড়া নিষেধাজ্ঞা! '১০০% খাঁটি' দাবির সত্যতা নিয়ে বড় প্রশ্ন?

Bartaman 1 week ago

দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি সংস্থা ডাবর ইন্ডিয়ার বেশ কিছু পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই (FSSAI)। ডাবর মধু, অর্গানিক মধু, গোরুর দুধের ঘি, হিমালয়ান অর্গানিক অ্যাপল সিডার ভিনিগার, ভার্জিন কোকোনাট অয়েল, কোকোনাট মিল্ক, তিলের তেল ও ডাবের জলের মতো পণ্যগুলোতে '১০০% পিওর', '১০০% ন্যাচারাল' কিংবা '১০০% অর্গানিক' দাবি করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটির মতে, এ ধরনের অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর দাবি খাদ্য নিরাপত্তা আইন (২০১৮)-এর পরিপন্থী। এছাড়া, বৈধ অনুমোদন ছাড়াই অর্গানিক পণ্যগুলোতে 'জৈবিক ভারত' লোগোর বেআইনি ব্যবহার এবং কম্পাউন্ড খাদ্যের ক্ষেত্রে '১০০% পিওর' লেখার মতো গুরুতর অনিয়ম চিহ্নিত করেছে এফএসএসএআই।

এই নিষেধাজ্ঞার পর ডাবর কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে 'অ্যাকশন টেকেন রিপোর্ট' (ATR) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাজারে থাকা বিভ্রান্তিকর দাবিযুক্ত সমস্ত পণ্য দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে ডাবরকে সতর্কবার্তা পাঠানো হলেও সংস্থাটি সন্তোষজনক পদক্ষেপ না নেওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এফএসএসএআই। অন্যদিকে, ডাবর ইন্ডিয়া লিমিটেড জানিয়েছে যে, তারা আইন মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এবং এফএসএসএআই-এর নোটিশ পাওয়ার পর থেকেই তাদের পণ্য, ওয়েবসাইট ও বিজ্ঞাপন থেকে '১০০%' জাতীয় বিভ্রান্তিকর দাবি সরানোর প্রক্রিয়া শুরু করেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman