Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ডেঙ্গি রুখতে নবান্নের কড়া বার্তা, ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজ্যজুড়ে চলবে বিশেষ সাফাই অভিযান! - বর্তমান বাংলা

ডেঙ্গি রুখতে নবান্নের কড়া বার্তা, ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজ্যজুড়ে চলবে বিশেষ সাফাই অভিযান! - বর্তমান বাংলা

Bartaman 2 days ago

বর্তমান ডেস্কঃ

লকাতা: রাজ্যে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আনতে এবং ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনায় স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রীও। বৈঠক শেষে রাজ্যবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে আগামী ৩, ৪ এবং ৫ সেপ্টেম্বর রাজ্যজুড়ে বিশেষ সাফাই অভিযান চালানোর ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি পুরো সেপ্টেম্বর মাসটি 'ডেঙ্গি সচেতনতা মাস' হিসেবে পালিত হবে।

বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, জমা জলই মশার বংশবিস্তারের প্রধান ক্ষেত্র। তাই নির্মাণাধীন এলাকা, পুরসভা এবং আবাসন এলাকাগুলিতে যাতে একফোঁটাও জল জমে না থাকে, তা নিশ্চিত করতে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি জানান, কারও জ্বর দু'দিনের বেশি স্থায়ী হলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গি পরীক্ষা করানো উচিত। রাজ্যে ডেঙ্গি পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।

পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, গত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমেছে। গত বছর যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজারের বেশি, সেখানে এ বছর তা নেমে এসেছে ৪ হাজারের কিছুটা বেশিতে। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন ডেঙ্গি রোগীর সংখ্যা ১৪৮ জন। তবে নদিয়ার চাকদহ এবং কলকাতা পুরসভার ১২টি ওয়ার্ডের মতো কয়েকটি নির্দিষ্ট জায়গায় সংক্রমণের খবর থাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার বর্তমানে অত্যন্ত তৎপরতার সাথে পদক্ষেপ গ্রহণ করছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman