Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দিল্লির মসনদ যেন পার্টি অফিস! অধীরের মামলায় হাইকোর্টের কড়া বার্তা! - বর্তমান বাংলা

দিল্লির মসনদ যেন পার্টি অফিস! অধীরের মামলায় হাইকোর্টের কড়া বার্তা! - বর্তমান বাংলা

Bartaman 6 days ago

বর্তমান ডেস্কঃ

September 1, 202612:33 pm

মুর্শিদাবাদের নওদায় একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। কার্যালয়টি পুনরুদ্ধার করতে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তবে প্রথম শুনানিতেই আদালতের থেকে কোনো স্বস্তি পাননি তিনি।

মামলার শুনানির সময় ওই কার্যালয় হাতবদলের দীর্ঘ ইতিহাস শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য বিস্ময় প্রকাশ করেন। ২০০২ সালে কংগ্রেসের কেনা এই অফিসটি রাজনৈতিক দলবদলের জেরে পরবর্তীতে তৃণমূল এবং বর্তমানে NCPI-এর নিয়ন্ত্রণে চলে যায়। দখলের এই ধারাবাহিকতা দেখে বিচারপতি রসিকতা করে মন্তব্য করেন, "দখলদারির ধরন দেখে দিল্লির মসনদ মনে হচ্ছে! প্রথমে ঘোরি দখল নিল, তারপর সুলতান, তারপর মোঘল, আর শেষে ব্রিটিশরা।"

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং দখল হওয়া কার্যালয় ফিরে পাওয়ার আশায় কংগ্রেস আইনি লড়াইয়ে নামলেও, আপাতত হাইকোর্ট থেকে কোনো ইতিবাচক রায় না মেলায় অস্বস্তিতে প্রবীণ এই কংগ্রেস নেতা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman