Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

এআই থেকে ডার্ক ওয়েব, আধুনিক প্রশিক্ষণে রাজ্য পুলিশের বড় চমক!

Bartaman 0 months ago

রিবর্তিত অপরাধের ধরন মোকাবিলা এবং পুলিশ বাহিনীকে অধিকতর দক্ষ ও প্রযুক্তিগতভাবে উন্নত করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই উদ্যোগের আওতায় আইপিএস (IPS), ডব্লিউপিএস (WPS), ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।

পাশাপাশি, এই আধুনিক প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ থাকবে উৎসাহী শিক্ষার্থীদের জন্যও।

প্রশিক্ষণ কর্মসূচিতে সাইবার ক্রাইম, ডার্ক ওয়েব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ফরেন্সিক সায়েন্স, বর্ডার ইন্টেলিজেন্স এবং নারী পাচার রোধের মতো গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের মতে, বিশ্বমানের এই প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমনে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সাইবার অপরাধ দমন, ফরেন্সিক তদন্ত, সীমান্ত সুরক্ষা ও নারী নিরাপত্তায় পুলিশের ভূমিকা আরও শক্তিশালী ও নির্ভুল হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman