ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন যে, এক গুলিতেই সেখানে উপস্থিত সমস্ত ইরানি নেতৃত্বকে খতম করা সম্ভব। আগামী ৯ জুলাই খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আমেরিকার এমন উসকানিমূলক বার্তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার নিজস্ব কোনো সভ্যতা বা সম্মান নেই। শান্তিচুক্তির আলোচনার পরিবেশের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশটি আরও বলেছে, মানুষকে হত্যা করা সম্ভব হলেও কোনো আদর্শকে মুছে ফেলা যায় না।

