Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
এনআরএস-এ ভুল অস্ত্রোপচার! গলব্লাডারের বদলে বাদ গেল অ্যাপেন্ডিক্স, তোলপাড় হাসপাতাল - বর্তমান বাংলা

এনআরএস-এ ভুল অস্ত্রোপচার! গলব্লাডারের বদলে বাদ গেল অ্যাপেন্ডিক্স, তোলপাড় হাসপাতাল - বর্তমান বাংলা

Bartaman 1 week ago

বর্তমান ডেস্কঃ

September 1, 202611:33 am

লকাতার নামী সরকারি হাসপাতাল নীলরতন সরকারের (NRS) বিরুদ্ধে এক মারাত্মক চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠেছে। গলব্লাডারের পাথর অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকরা ভুলবশত রোগীর সুস্থ অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ব্যক্তি বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ১০০ দিনের কাজের কর্মী গোপাল পোড়েল।

সম্প্রতি তীব্র পেটে ব্যথা নিয়ে এনআরএস-এ ভর্তি হলে পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর গলব্লাডারে পাথর রয়েছে এবং অস্ত্রোপচার দরকার। কিন্তু অপারেশনের পরও পেটের যন্ত্রণা না কমায় পুনরায় পরীক্ষায় দেখা যায়, গলব্লাডারে পাথর রয়েই গেছে এবং কাটা হয়েছে সুস্থ অ্যাপেন্ডিক্স।

ঘটনাটি জানতে পেরে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ হাসপাতালে গিয়ে রোগীর খোঁজ নেন এবং এনআরএস কর্তৃপক্ষের কাছে কড়া জবাব চান। পরবর্তীতে তাঁর হস্তক্ষেপে গোপালবাবুকে আনন্দলোক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত বন্দ্যোপাধ্যায় এনআরএস-এর অধ্যক্ষের সঙ্গে কথা বলেন এবং জানান, প্রাথমিক তদন্তে গাফিলতি প্রমাণিত হলে অভিযুক্ত ডাক্তার ও কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকরা খতিয়ে দেখছেন এটি ভুলবশত হয়েছে নাকি সেই মুহূর্তে অ্যাপেন্ডিক্স কাটা সত্যিই জরুরি ছিল। আগামী সোমবারে আনন্দলোক হাসপাতালে গোপালবাবুর গলব্লাডারের দ্বিতীয় অস্ত্রোপচারটি করা হবে। চিকিৎসাসঙ্কটে পড়া পরিবারটি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman