Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হাতে পরা রাখি, রক্তাক্ত ঘর, মালদার বাড়িতে পা রাখতেই খুন কলকাতার ব্যবসায়ী! - বর্তমান বাংলা

হাতে পরা রাখি, রক্তাক্ত ঘর, মালদার বাড়িতে পা রাখতেই খুন কলকাতার ব্যবসায়ী! - বর্তমান বাংলা

Bartaman 2 weeks ago

বর্তমান ডেস্কঃ

মালদার অভিজাত এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। কলকাতা থেকে মালদার বাড়িতে ফেরার পরই নৃশংসভাবে খুন হলেন ৬০ বছর বয়সী ব্যবসায়ী অর্ণব সেন ওরফে পল্টু। ইংরেজবাজার শহরের গৌড় সংলগ্ন ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় নিজ বাসভবন থেকেই উদ্ধার করা হয়েছে তাঁর রক্তাক্ত দেহ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় হলুদ ব্যবসায়ী অর্ণব সেন কলকাতার যাদবপুরে থাকতেন। তিনি অবিবাহিত। বৃহস্পতিবার রাতে তিনি মালদার তিনতলা বাড়ির একতলার ঘরে এসে ওঠেন। শুক্রবার সকালে সেই ঘর থেকেই তাঁর গলা কাটা দেহ উদ্ধার করা হয়। মৃতদেহের হাতে রাখি পরানো অবস্থায় দেখতে পান তদন্তকারীরা, যা থেকে অনুমান করা হচ্ছে শুক্রবার সকালেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

ঘটনার সময় ঘরে জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে ছিল। স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতির উদ্দেশ্যেই দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল অথবা বিশেষ কোনো বস্তুর খোঁজে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ঘটনার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকা এবং আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দিনে-দুপুরে এমন ঘটনার পর থমথমে এলাকা; দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman