Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ইজরায়েলে সরকার গঠনের জট: লিকুদ পার্টিকে আলোচনার ডাক আইজ়েনকটের

ইজরায়েলে সরকার গঠনের জট: লিকুদ পার্টিকে আলোচনার ডাক আইজ়েনকটের

Bartaman 10 hrs ago

ইজরায়েলের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য ইয়াশার পার্টির নেতা গাদি আইজ়েনকটকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আইস্যাক হেরজ়গ। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। এই পরিস্থিতিতে সরকার গঠনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন আইজ়েনকট।

রবিবার দুই দলের মধ্যে প্রথম দফার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়াশার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে একটি ঐক্যের সরকার গঠনের জন্য তারা সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবে।

তবে লিকুদ পার্টির সঙ্গে জোট গড়ার ক্ষেত্রে আইজ়েনকটের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। আইজ়েনকট স্পষ্ট জানিয়েছেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে একই সরকারে থাকতে আগ্রহী নন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁর সরে যাওয়া প্রয়োজন। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগের দাবিও তুলেছেন তিনি।

এই আলোচনার প্রেক্ষিতে লিকুদ পার্টি পাঁচটি শর্ত রেখেছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক বয়কট ও ব্যক্তিগত আক্রমণ বন্ধ করা, ইজরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং আরব দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনা বাতিল করা। এছাড়া প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিরোধিতা, গাজ়া ও লেবাননে নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়াদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার দাবিও জানিয়েছে লিকুদ। এখন আইজ়েনকট এই শর্তগুলো মেনে সরকার গঠন করেন কি না, সেটাই দেখার বিষয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman