Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জমি নিয়ে বিবাদ, পিটিয়ে হত্যা আ.লীগ নেতাকে!

জমি নিয়ে বিবাদ, পিটিয়ে হত্যা আ.লীগ নেতাকে!

Bartaman 2 months ago

বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে মোখলেছুর রহমান ওরফে মোসলেম প্রামাণিক (৬২) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হওয়ার পর মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মোখলেছুর রহমান সাবেক সেনাকর্মী এবং কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজলা ইউনিয়নের যমুনার চরের জমি নিয়ে স্থানীয় বাসিন্দা নান্টু সরকারের সঙ্গে মোখলেছুর রহমানের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সোমবার রাত আটটার দিকে বাজার থেকে ফেরার পথে নান্টু সরকার ও তাঁর সঙ্গীরা পথ আটকে মোখলেছুরকে বেদম মারধর করেন। এই ঘটনায় সারিয়াকান্দি থানার পুলিশ মূল অভিযুক্ত নান্টু সরকারসহ মোট ছয়জনকে আটক করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman