Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ঝাড়গ্রামের মাটির তলায় ম্যাঙ্গানিজের বিশাল ভাণ্ডার, বদলে যাবে অর্থনীতির ভাগ্য! - বর্তমান বাংলা

ঝাড়গ্রামের মাটির তলায় ম্যাঙ্গানিজের বিশাল ভাণ্ডার, বদলে যাবে অর্থনীতির ভাগ্য! - বর্তমান বাংলা

Bartaman 1 week ago

বর্তমান ডেস্কঃ

September 2, 202610:33 am

ঝাড়গ্রামের পাহাড়ি এলাকার মাটির নিচে লুকিয়ে রয়েছে ম্যাঙ্গানিজের বিশাল ভাণ্ডার! এই বিপুল খনিজ সম্পদের প্রকৃত পরিমাণ জানতে ময়দানে নামছে কেন্দ্র ও রাজ্য সরকারের ৫টি সংস্থা। আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর জেলার সিমুলপাল, লাবণী এবং বাঁশপাহাড়ি-সহ একাধিক এলাকায় চলবে প্রাথমিক ক্ষেত্রসমীক্ষা।

ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ আকরিক উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা এমওআইএল (MOIL) লিমিটেডের নেতৃত্বে এই সমীক্ষা পরিচালিত হবে। তাদের সঙ্গে যৌথভাবে থাকবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস এবং পশ্চিমবঙ্গ সরকারের খনি ও খনিজ দপ্তর-সহ ডব্লিউএমডিটিসিএল।

এই সমীক্ষার মূল উদ্দেশ্য হলো এলাকার ভূতাত্ত্বিক গঠন এবং ম্যাঙ্গানিজ মজুতের সম্ভাব্য পরিমাণ সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা। সরকারি সূত্র অনুযায়ী, রিপোর্ট ইতিবাচক হলে পরবর্তী পর্যায়ে আরও বিস্তারিত অনুসন্ধানের কাজ শুরু হবে। দীর্ঘদিন ধরে ঝাড়গ্রামের পাহাড়ে খনিজ সম্পদের সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলেও, তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে এই পদক্ষেপ সফল হলে তা জেলার অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে। স্থানীয় বিধায়ক লক্ষ্মীকান্ত সাউয়ের মতে, এই বিপুল ম্যাঙ্গানিজের সন্ধান মিললে আগামী দিনে ঝাড়গ্রামে ব্যাপক কর্মসংস্থান ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman