Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলকাতা পুরভোটে ঐতিহাসিক বদল, ২০০ হচ্ছে ওয়ার্ড সংখ্যা!

কলকাতা পুরভোটে ঐতিহাসিক বদল, ২০০ হচ্ছে ওয়ার্ড সংখ্যা!

Bartaman 4 months ago

কলকাতা পুরভোটের আগে নাগরিক পরিষেবা উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। নতুন খসড়া প্রস্তাব অনুযায়ী, কলকাতার বর্তমান ১৪৪টি ওয়ার্ড ভেঙে সংখ্যায় বাড়িয়ে ২০০টির কাছাকাছি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত প্রতিটি ওয়ার্ডের আয়তন এবং ভোটার সংখ্যা সমান রাখতেই যুদ্ধকালীন তৎপরতায় এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বর্তমানে বড় ও ছোট ওয়ার্ডগুলোতে সমান আর্থিক বরাদ্দ থাকার ফলে নাগরিক পরিষেবায় যে ভারসাম্যহীনতা দেখা দেয়, তা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ওয়ার্ডে ২৫ থেকে ৩০টি করে বুথ রাখার প্রস্তাব করা হয়েছে। সেই লক্ষ্যে যে সমস্ত ওয়ার্ডে ৫০টির বেশি বুথ রয়েছে, প্রশাসনিক সুবিধার জন্য সেগুলিকে ভেঙে দু'টি ভাগে বিভক্ত করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman