Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলকাতায় ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মূর্তি, আজই শিলান্যাস করবেন অমিত শাহ!

কলকাতায় ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মূর্তি, আজই শিলান্যাস করবেন অমিত শাহ!

Bartaman 1 week ago

নসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেয় শ্রদ্ধা জানিয়ে তিনি ইকো পার্কে যাবেন। সেখানে ভারতের প্রথম শিল্প মন্ত্রীর ১২৫ ফুটের মূর্তির শিলান্যাস ও ভূমিপুজো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর মিলন মেলায় ভাষণ দিয়ে আজই তাঁর দিল্লি রওনা হওয়ার কথা রয়েছে।

এদিকে, এই জন্মদিনের ঠিক আগের দিন রবিবার গভীর রাতে কলকাতার সুকিয়া স্ট্রিটে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেখানে যুব মোর্চার উদ্যোগে স্থাপিত শ্যামাপ্রসাদ ও গোপাল মুখোপাধ্যায়ের দুটি মূর্তির বেদিতে ভাঙচুর চালানো হয় এবং ফলক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মূর্তি দুটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman