Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

খেলার মাঠে রাজনীতি বরদাস্ত নয়! হুঙ্কার শমীক ভট্টাচার্যের

Bartaman 1 week ago

লকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ১০ম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনে রাজনীতির অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, খেলার মধ্যে কোনোভাবেই রাজনীতিকে মেশানো চলবে না এবং ক্রীড়াজগতের কোনো পদে রাজনৈতিক ব্যক্তিদের থাকা উচিত নয়।

তিনি যে দলেরই হোন না কেন, খেলা ও রাজনীতিকে সম্পূর্ণ আলাদা রাখার পক্ষে জোর সওয়াল করেন শমীকবাবু।

উল্লেখ্য, সেইশিনকাই শিটো-রিউ ক্যারাটে-ডো ফেডারেশন এবং ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত এই 'ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ ২০২৬' তিন দিন ধরে চলবে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত এই আন্তর্জাতিক টুর্নামেন্টটি ৩১ জুলাই শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে, যেখানে দেশ-বিদেশের বহু খ্যাতনামা ক্যারাটে অ্যাথলিট অংশগ্রহণ করেছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman