Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কোটি কোটি টাকার খেলা, এবার পুলিশের জালে 'পাথর সম্রাট' টুলুর বিশ্বস্ত ম্যানেজার!

কোটি কোটি টাকার খেলা, এবার পুলিশের জালে 'পাথর সম্রাট' টুলুর বিশ্বস্ত ম্যানেজার!

Bartaman 1 week ago

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী ও অন্যতম ম্যানেজার সীতেশ প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সিউড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের বিশাল অপরাধমূলক সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করতেন সীতেশ। মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ ২৮ কোটি টাকা উদ্ধারের ঘটনার তদন্তে গঠিত বিশেষ পুলিশের দল রবিবার সন্ধ্যা থেকে তাঁকে ম্যারাথন জেরা করার পর এই পদক্ষেপ নেয়।

তদন্তকারীদের দাবি, জেরায় টুলু মণ্ডলের দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেনের সঙ্গে সীতেশের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। টুলু মণ্ডল বর্তমানে পলাতক এবং তাঁর আরও এক ম্যানেজার গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে সীতেশের গ্রেফতারি তদন্তের বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ। সোমবার ধৃতকে সিউড়ি আদালতে পেশ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশের স্পেশাল টিম।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman