Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে লালবাজারের হানা, বেআইনি বিলবোর্ড ঘিরে বাড়ছে জল্পনা! - বর্তমান বাংলা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে লালবাজারের হানা, বেআইনি বিলবোর্ড ঘিরে বাড়ছে জল্পনা! - বর্তমান বাংলা

Bartaman 2 days ago

বর্তমান ডেস্কঃ

ত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে বেআইনি বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে পুরসভা ও পুলিশকর্মীদের বাধা দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে সোমবার লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের একটি বিশেষ দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে উপস্থিত হয়।

গেট থেকে শুরু করে সিঁড়ি এবং গোলমালের সুনির্দিষ্ট স্থানগুলি মাপজোক করে স্কেচ তৈরি করেন গোয়েন্দারা। পাশাপাশি, ঘটনাস্থলের ছবি তুলে এবং জমায়েতের আনুমানিক লোকসংখ্যা হিসাব করে তথ্য সংগ্রহ করা হয়।

এই পরিদর্শনের সমান্তরালে বহুতলটিতে দমকলের ফায়ার অডিটও চালানো হয়। সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনার জেরে রাজ্যজুড়ে শুরু হওয়া অভিযانের অংশ হিসেবে পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ভবনটির বেসমেন্ট থেকে ছাদ পর্যন্ত প্রতিটি ফ্লোর পরিদর্শন করেন দমকল কর্মীরা। প্রাথমিক তদন্তে ভবনের ছয় ও সাত তলার অগ্নি নির্বাপণ ব্যবস্থায় কিছু ত্রুটি ধরা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিলবোর্ড বিতর্ক ও ফায়ার অডিট সংক্রান্ত এই দুই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman