Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক, ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ভয়ংকর প্রতারণা!

মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক, ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ভয়ংকর প্রতারণা!

Bartaman 2 weeks ago

রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠেছে। হ্যাকাররা মন্ত্রীর নম্বর ব্যবহার করে তাঁর পরিচিতদের কাছে ৪৫ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চেয়ে বার্তা পাঠাচ্ছে। বিষয়টি জানতে পেরে মন্ত্রী দ্রুত পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে যখন বিজেপি নেতা অনুপম ঘোষের কাছে মন্ত্রীর অ্যাকাউন্ট থেকে ৪৫ হাজার টাকা চেয়ে বার্তা পাঠানো হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি সরাসরি মন্ত্রীকে ফোন করেন, যার ফলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর পরপরই আরও অনেকে ফোন করে জানান যে, তাঁদের কাছেও একইভাবে টাকা চাওয়া হয়েছে। বর্তমানে পুলিশ সাইবার অপরাধীদের চিহ্নিত করতে এবং মন্ত্রীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধারে তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের আরেক মন্ত্রী দীপক বর্মনের হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার ঘটনার পর, মন্ত্রীদের অ্যাকাউন্ট এভাবে হ্যাক হওয়ায় প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman