Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মাত্র কয়েক ঘণ্টায় নিশ্চিহ্ন ডাইনোসর! গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য।

মাত্র কয়েক ঘণ্টায় নিশ্চিহ্ন ডাইনোসর! গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য।

Bartaman 3 weeks ago

প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আছড়ে পড়া ছয় মাইল চওড়া 'চিখশুলুব' নামক গ্রহাণুর আঘাতে ডাইনোসরদের বিলুপ্তি ঘটেছিল। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটির আঘাতের পর দীর্ঘ সময়ের পরিবর্তে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পৃথিবী থেকে ডাইনোসরের অস্তিত্ব চিরতরে মুছে গিয়েছিল।

গবেষকদের মতে, গ্রহাণুটি প্রচণ্ড গতিতে আঘাত হানলে আশেপাশের পাথর বাষ্পীভূত হয়ে যায়, যা পরবর্তীতে জ্বলন্ত বৃষ্টির মতো পৃথিবীতে ঝরে পড়ে। একই সঙ্গে তীব্র তাপপ্রবাহের সৃষ্টি হয় এবং বায়ুমণ্ডলে ধূলিকণার ঘন আস্তরণ তৈরি হয়ে পুরো পৃথিবীকে একটি উত্তপ্ত চুল্লিতে পরিণত করে। মূলত এই আকস্মিক ও চরম বিপর্যয়ের কারণেই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ডাইনোসরদের বিলুপ্তি ঘটে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman