Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নেপালে পালানোর চেষ্টা ব্যর্থ, দার্জিলিং থেকে পুলিশের জালে টুলু মণ্ডলের ভাগ্নে!

নেপালে পালানোর চেষ্টা ব্যর্থ, দার্জিলিং থেকে পুলিশের জালে টুলু মণ্ডলের ভাগ্নে!

Bartaman 1 week ago

রামপুরহাটের অবৈধ পাথর কারবার কাণ্ডে ব্যবসায়ী টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিমকে দার্জিলিং থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাঁকে আটক করা হয়। শনিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

গত বছরের ২৫ সেপ্টেম্বর রামপুরহাট-১ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু হয়। তদন্তে এলাকায় একাধিক অবৈধ পাথর খাদানের সন্ধান পাওয়া যায়, যেখানে শেখ ওয়াসিমের সম্পৃক্ততা পায় পুলিশ। সম্প্রতি টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডলকে গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার হয়। মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই শেখ ওয়াসিমের নাম উঠে আসে। এই অবৈধ পাথর ব্যবসার জাল কতটা বিস্তৃত এবং এর সাথে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman