অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের দমনপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহ তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন অন্তত ৬০০ সমাজকর্মী এবং জেএএসি নেতা সওকত নওয়াজ মীরকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি)।
বর্তমানে খাদ্য ও ওষুধের তীব্র সংকটে ধুঁকতে থাকা স্থানীয় মানুষ ভারতের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। জেএএসি নেতা সর্দার আমান খান জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা ভেঙে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালানো হলে পাকিস্তানকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

