Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র ইরানের হাতে, স্তব্ধ বিশ্ব!

পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র ইরানের হাতে, স্তব্ধ বিশ্ব!

Bartaman 4 months ago

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দিতে তেহরান সফরে গিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন যে, ইরানের কাছে প্রথাগত পরমাণু বোমা না থাকলেও 'থার্মোনিউক্লিয়ার বোমা' হিসেবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে।

মেদভেদেভের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান এই পথটি যেকোনো বিশ্বযুদ্ধে পরমাণু অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করতে সক্ষম।

সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইজরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার মাধ্যমে বিশ্বের জ্বালানি সরবরাহের ২৫ শতাংশ বাধাগ্রস্ত হয়। যুদ্ধের এই কৌশলের প্রশংসা করে রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি প্রধান জানান, হরমুজ প্রণালী বন্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পায়, যা শেষ পর্যন্ত আমেরিকাকে আলোচনায় বসতে বাধ্য করে। তার ভাষ্যমতে, এই জলপথের নিয়ন্ত্রণই ইরানকে পারমাণবিক শক্তির চেয়েও বড় কৌশলগত সুবিধা প্রদান করেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman