Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি, এ রবিবার ২ ঘণ্টা আগেই চালু মেট্রো!

Bartaman 2 weeks ago

গামী রবিবার, ২ আগস্ট কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস) পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রোর সময়সূচিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। সাধারণত রবিবার সকাল ৯টায় মেট্রো চলাচল শুরু হলেও, এই বিশেষ দিনটিতে গ্রিন ও ব্লু লাইনে সকাল ৭টা থেকেই পরিষেবা মিলবে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত উভয় লাইনে প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে এবং ৯টার পর থেকে সাধারণ রবিবারের সময়সূচি অনুযায়ী মেট্রো পরিষেবা বজায় থাকবে।

ব্লু লাইনের ক্ষেত্রে, সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী এবং মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে। পাশাপাশি, সকাল ৭টা ৫ মিনিটে দমদম থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো ছাড়বে। গ্রিন লাইনের ক্ষেত্রে সকাল ৭টায় হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ উভয় প্রান্তিক স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে। তবে মেট্রোর শেষ সময়ের কোনো পরিবর্তন করা হয়নি এবং ইয়েলো লাইনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া রবিবারের নিয়মিত নিয়ম অনুযায়ী অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman