Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট? বিমার আবেদনের সময়সীমা বাড়াল সরকার!

প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট? বিমার আবেদনের সময়সীমা বাড়াল সরকার!

Bartaman 1 week ago

প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টের ঝুঁকি থেকে কৃষকদের সুরক্ষা দিতে 'প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা' (PMFBY)-র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র। খারিফ ২০২৬ মরসুমের ফসল বিমার আবেদনের নতুন সময়সীমা বাড়িয়ে ১৬ আগস্ট, ২০২৬ পর্যন্ত ধার্য করা হয়েছে। এই প্রকল্পের আওতায় খরা, বন্যা, শিলাবৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হয়।

লোন নেওয়া কৃষকদের পাশাপাশি ঋণমুক্ত সাধারণ চাষী ও বর্গাচাষীরাও এই সুবিধার আওতাভুক্ত।

আবেদনের ক্ষেত্রে খারিফ শস্য, ডাল ও তৈলবীজের জন্য ২ শতাংশ, রবি শস্যের জন্য ১.৫ শতাংশ এবং বাণিজ্যিক বা উদ্যানজাত শস্যের জন্য ৫ শতাংশ প্রিমিয়াম ধার্য করা হয়েছে। ইচ্ছুক কৃষকরা ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স পোর্টাল, নিকটবর্তী ব্যাংক, সমবায় সমিতি বা সিএসসি (CSC) সেন্টারে আবেদন করতে পারবেন। এছাড়া ৯ আগস্টের মধ্যে নাম প্রত্যাহার এবং ১৪ আগস্টের মধ্যে ফসলের নাম পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। প্রকল্পের স্ট্যাটাস জানতে PMFBY-এর ওয়েবসাইটে 'ফার্মার্স কর্নার'-এ লগইন করতে হবে, অথবা প্রয়োজনে ১৪৪৪৭ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman