Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুজোর উপহার! এবার মোবাইলেই পার্কিং বুকিং, যানজট মুক্ত হচ্ছে কলকাতা!

পুজোর উপহার! এবার মোবাইলেই পার্কিং বুকিং, যানজট মুক্ত হচ্ছে কলকাতা!

Bartaman 6 days ago

লকাতার পার্কিং ব্যবস্থা সুশৃঙ্খল করতে এবং যানজট কমাতে দুর্গাপূজার আগেই একটি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে চলেছে প্রশাসন। এই মোবাইল অ্যাপের মাধ্যমে শহরবাসী এখন থেকে খুব সহজেই পার্কিংয়ের ফাঁকা জায়গা খুঁজে পাবেন এবং অ্যাপ থেকেই অ্যাডভান্স স্পট বুকিং ও অনলাইন পেমেন্ট করতে পারবেন।

প্রথম দফায় শহরজুড়ে প্রায় ১৫ হাজার নতুন পার্কিং স্পট তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শহরের বেআইনি পার্কিং ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রুখতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। যানজট নিয়ন্ত্রণে শহরের নির্দিষ্ট কিছু রাস্তায় 'ওয়ান-সাইডেড পার্কিং' চালু করা হচ্ছে এবং রাস্তার পাশে দীর্ঘক্ষণ বাণিজ্যিক গাড়ি বা ট্যাক্সি অবৈধভাবে দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ করতে পুলিশি অভিযান চালানো হবে। এই ডিজিটাল ব্যবস্থা সফল হলে পরবর্তীতে হাওড়া, হুগলি ও বিধাননগরের মতো সংলগ্ন অঞ্চলগুলোতেও এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman