Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাজকুমারের লুক নিয়ে বিতর্ক! সুশান্তের উদাহরণ টেনে কড়া জবাব সৌরভের

রাজকুমারের লুক নিয়ে বিতর্ক! সুশান্তের উদাহরণ টেনে কড়া জবাব সৌরভের

Bartaman 1 week ago

সৌরভ গাঙ্গুলীর জীবন অবলম্বনে নির্মিত বায়োপিক 'দাদা'-র শুটিং চলাকালীন অভিনেতা রাজকুমার রাওয়ের লুক প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। নেটিজেনদের একটি বড় অংশ দাবি করছেন, পর্দায় রাজকুমার রাওকে প্রাক্তন ভারত অধিনায়কের মতো মোটেও দেখাচ্ছে না।

এই বিতর্কের প্রেক্ষিতে মুখ খুলেছেন খোদ সৌরভ গাঙ্গুলী।

তিনি জানান, বাস্তব জীবনের কোনো ব্যক্তির হুবহু প্রতিরূপ খুঁজে পাওয়া অসম্ভব এবং দর্শকরা মূলত অভিনয়ই বিচার করবেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, সুশান্ত সিং রাজপুত বা রণবীর কাপুরকে পর্দায় যথাক্রমে ধোনি বা সঞ্জয় দত্তের মতো দেখতে না হলেও তাঁরা তাঁদের অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছিলেন। তাই রাজকুমার রাওয়ের অভিনয়ের ওপর পূর্ণ আস্থা রাখছেন বলে জানিয়েছেন সৌরভ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman