Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাজস্থানের গ্রামীণ নির্বাচনে বিজেপির ভরাডুবি, বড় ব্যবধানে এগিয়ে কংগ্রেস

রাজস্থানের গ্রামীণ নির্বাচনে বিজেপির ভরাডুবি, বড় ব্যবধানে এগিয়ে কংগ্রেস

Bartaman 13 hrs ago

রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ এলাকায় বড় ধাক্কা খেল শাসকদল বিজেপি। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির ফলাফলে কংগ্রেসের উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জেলা পরিষদের ১,২৭১টি আসনের মধ্যে কংগ্রেস ৭৯৪টি এবং পঞ্চায়েত সমিতির ৭,৫২০টি আসনের মধ্যে ৩,৭৫৮টিতে জয়ী হয়েছে।

অন্যদিকে, বিজেপি জেলা পরিষদে ৩৫৭টি এবং পঞ্চায়েত সমিতিতে ২,২১৩টি আসন পেয়েছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর নির্বাচনী এলাকায় বিজেপির প্রভাব অনেকটাই কমেছে বলে খবর।

এই নির্বাচনে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি), সিপিএম, ভারত আদিবাসী পার্টি (বিএপি) এবং বহুজন সমাজ পার্টিও (বিএসপি) বিভিন্ন আসনে জয়লাভ করেছে। বিশেষ করে পঞ্চায়েত সমিতিতে সিপিএম ৫০টি এবং জেলা পরিষদে সাতটি আসনে জয় পেয়েছে। এছাড়া নির্দল প্রার্থীরাও জেলা পরিষদে ১৩টি এবং পঞ্চায়েত সমিতিতে ৬৬২টি আসনে জয়ী হয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। কোটা, বারান, করৌলি এবং শ্রী গঙ্গানগর জেলার ভোটগণনা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

রাজ্যের গ্রামীণ এলাকায় বিজেপির এই শোচনীয় ফলের কারণ হিসেবে স্থানীয় স্তরে জনকল্যাণমূলক পরিষেবার অভাব ও গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কংগ্রেস এই ফলাফলকে বিজেপির প্রতি মানুষের অনাস্থা হিসেবে দেখছে এবং মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি তুলেছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই রায় মেনে নেওয়ার কথা বললেও কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ এনেছে। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman