Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাজ্যের ১৫ জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার চরম সতর্কতা!

রাজ্যের ১৫ জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার চরম সতর্কতা!

Bartaman 2 weeks ago

প্তাহের প্রথম দিন সোমবার রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির আশঙ্কায় উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১৫টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

পাশাপাশি কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুরসহ মালদা ও দক্ষিণ দিনাজপুরের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

রাজধানী কলকাতাতেও সোমবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আর্দ্রতা ও স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার কারণে বৃষ্টি না হওয়া পর্যন্ত শহরজুড়ে অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman