Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রয়্যালটির টাকাও আটকে দিল বিজেপি! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

রয়্যালটির টাকাও আটকে দিল বিজেপি! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

Bartaman 3 weeks ago

লকাতা: কোনোদিন সাংসদ বা মুখ্যমন্ত্রীর বেতন ও পেনশন গ্রহণ না করা মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাঁর লেখা বইয়ের রয়্যালটির টাকা না পাওয়ার অভিযোগ তুললেন। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাসভবন থেকে ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী দাবি করেন, এবারের কলকাতা বইমেলায় তাঁর বই বিপুল পরিমাণে বিক্রি হলেও বিজেপির রাজনৈতিক প্রভাবে প্রাপ্য রয়্যালটির টাকা আটকে দেওয়া হয়েছে।

তিনি সরাসরি অভিযোগ করেন যে, এর পেছনে কোনো বড় চক্রান্ত রয়েছে এবং বিজেপির ভয়েই সংশ্লিষ্টরা এ বিষয়ে মুখ বন্ধ করে আছেন।

বইয়ের রয়্যালটি ছাড়াও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে। পাশাপাশি, বিদেশি অনুদান নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, নিবন্ধিত না হওয়া সত্ত্বেও আরএসএস কীভাবে বিদেশে থেকে টাকা পাচ্ছে। এ ছাড়া আসন্ন জনগণনা প্রক্রিয়া, রামমন্দিরের অনুদান তছরুপের অভিযোগ এবং বিরোধী শিবিরে কৃত্রিম গোষ্ঠী তৈরি করে বিভাজন সৃষ্টির নেপথ্যেও বিজেপির হাত রয়েছে বলে তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন যে, জনগণ সব কিছু লক্ষ্য করছেন এবং সময়মতো এর যোগ্য জবাব দেবেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman