Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রোগীদের মুখে হাসি, টেন্ডার-জট কাটিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের!

রোগীদের মুখে হাসি, টেন্ডার-জট কাটিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের!

Bartaman 5 days ago

লকাতা: আইনি জটিলতার জেরে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাদ্য সরবরাহে যাতে কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, নতুন সরবরাহকারী সংস্থা বা ভেন্ডার নিযুক্ত না হওয়া পর্যন্ত পুরনো সংস্থাই রোগীদের খাবার দেওয়ার দায়িত্ব সামলাবে।

একই সঙ্গে, বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চের দেওয়া টেন্ডার প্রক্রিয়ার স্থগিতাদেশের নির্দেশে কোনো পরিবর্তন আনেনি ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশ অনুযায়ী, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন করে কোনো টেন্ডার ডাকা যাবে না এবং পুরনো সংস্থাকে নতুন নির্ধারিত মূল্যেই খাবার সরবরাহ চালিয়ে যেতে হবে। শুনানিতে রাজ্যের তরফে স্থগিতাদেশ তুলে নেওয়ার আবেদন জানানো হলেও আদালত তা গ্রাহ্য করেনি। অন্যদিকে, ঠিকাদার সংস্থার আইনজীবী দাবি করেছেন, পুরনো দরে খাবার সরবরাহ করতে গিয়ে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আগামী ২০ আগস্ট বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই বেঞ্চে মামলার চূড়ান্ত নিষ্পত্তির পরই রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ নিতে পারবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman