Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সাবধান, রাজ্যজুড়ে ভারী বৃষ্টির তাণ্ডব! জারি রেড অ্যালার্ট

সাবধান, রাজ্যজুড়ে ভারী বৃষ্টির তাণ্ডব! জারি রেড অ্যালার্ট

Bartaman 3 weeks ago

ঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প ও অনুকূল বায়ুপ্রবাহের কারণে রাজ্যজুড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। মৌসুমি অক্ষরেখা ও রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়-বৃষ্টির এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে ভোগান্তি বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকবে; জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টির আশঙ্কায় 'লাল সতর্কতা' জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরসহ সমগ্র উত্তরবঙ্গেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman