Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সঞ্জু-বুমরাহর প্রত্যাবর্তন, আফগান সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা! - বর্তমান বাংলা

সঞ্জু-বুমরাহর প্রত্যাবর্তন, আফগান সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা! - বর্তমান বাংলা

Bartaman 2 weeks ago

বর্তমান ডেস্কঃ

September 2, 202610:33 am

১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই সিরিজে দলের নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার এবং সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিলক বর্মা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়ক হিসেবে শ্রেয়সের জন্য এটি বড় পরীক্ষা। সবচেয়ে বড় আকর্ষণ হলো এই সিরিজে দলে কামব্যাক করেছেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ও অভিজ্ঞ পেসার জশপ্রীত বুমরাহ। তবে ফিটনেস ছাড়পত্র পাওয়ার শর্তে বুমরাহ এবং হর্ষিত রানাকে দলে রাখা হয়েছে। চোটের কারণে এই সিরিজেও খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।

স্কোয়াডের অন্যতম বড় আলোচনার কেন্দ্রবিন্দু ১৫ বছর বয়সি উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। জিম্বাবোয়ে সিরিজে সুযোগ না পেলেও ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে দলে নিজের জায়গা বজায় রেখেছেন তিনি। এছাড়া দলে ফিরেছেন বরুণ চক্রবর্তী। স্কোয়াডে থাকা অন্য সদস্যরা হলেন অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই এবং অর্শদীপ সিং। আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman