Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সপ্তাহের শুরুতেই দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সতর্কতা!

সপ্তাহের শুরুতেই দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সতর্কতা!

Bartaman 3 weeks ago

লিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শুরুতেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।

দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman