Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শান্তি মিছিলে ভয়াবহ আত্মঘাতী হামলা, পাকিস্তানে ঝরল ১৯ প্রাণ!

শান্তি মিছিলে ভয়াবহ আত্মঘাতী হামলা, পাকিস্তানে ঝরল ১৯ প্রাণ!

Bartaman 3 weeks ago

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাত উপত্যকার কাবাল শহরে জঙ্গিবাদের বিরুদ্ধে আয়োজিত একটি শান্তি সমাবেশে আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। রোববারের এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে ৬ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া বিস্ফোরণে আরও অন্তত ৫৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে যখন স্থানীয় যুবকেরা কাবাল পুলিশ স্টেশনের সামনে জঙ্গিবাদের প্রতিবাদে সমবেত হয়েছিলেন। এ সময় এক আত্মঘাতী হামলাকারী ভিড়ের সুযোগ নিয়ে পুলিশ স্টেশনে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। বাধা পেয়ে হামলাকারী পুলিশ স্টেশনের মূল ফটক ও কাবাল চকের সংযোগস্থলে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে হামলাকারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে ঘটনার তদন্ত শুরু করেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman