Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শেখ হাসিনার দিল্লি সফর, নেপথ্যে কি অন্য কিছু?

শেখ হাসিনার দিল্লি সফর, নেপথ্যে কি অন্য কিছু?

Bartaman 1 week ago

গামী বুধবার (৫ আগস্ট) দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রস্তাবিত সংবাদ সম্মেলন ঘিরে কূটনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, এই কর্মসূচির সঙ্গে ভারত সরকারের কোনো যোগসূত্র নেই এবং এটি সম্পূর্ণভাবে শেখ হাসিনার একটি ব্যক্তিগত অনুষ্ঠান।

একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা এই আয়োজনের দায়িত্বে রয়েছে এবং সেখানে তাঁর বক্তব্য বা মতামতের দায়ভার সম্পূর্ণ তাঁর নিজস্ব। এর আগে অনুষ্ঠানটি নিয়ে ঢাকা উদ্বেগ প্রকাশ করলে বিষয়টি নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনাও হয়েছে।

পাশাপাশি, ভারত সরকার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের বিশেষ 'আউটরিচ' অধিবেশনে বিমস্টেকের চেয়ার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman