Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শিয়ালদহ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকল এলাকা! বিপাকে যাত্রীরা - বর্তমান বাংলা

শিয়ালদহ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকল এলাকা! বিপাকে যাত্রীরা - বর্তমান বাংলা

Bartaman 1 week ago

বর্তমান ডেস্কঃ

September 1, 202610:33 am

প্তাহের প্রথম দিনেই শিয়ালদহ স্টেশন চত্বরে ছড়াল তীব্র আতঙ্ক। সোমবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ স্টেশনের বাইরের ফুড প্লাজার একটি বন্ধ দোকান থেকে আচমকাই গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। দেখতে দেখতে এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। ব্যস্ত অফিস টাইমে এই ঘটনায় নিত্যযাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও চরম চাঞ্চল্য তৈরি হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধোঁয়া বার করতে এবং ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফুড প্লাজার কাচ ভেঙে জল দেওয়া শুরু করেন দমকলকর্মীরা। ভেতরে কেউ আটকে রয়েছেন কি না তা দেখতে অক্সিজেন সিলিন্ডারসহ এক দমকল আধিকারিক ভেতরে প্রবেশ করেন। ফুড প্লাজায় একের পর এক খাবারের দোকান এবং তাতে প্রচুর দাহ্য পদার্থ ও রান্নার তেল মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগে পড়েন উদ্ধারকারীরা।

আগুন নেভাতে গিয়ে দমকল আধিকারিকরা একের পর এক খামতি দেখতে পান। অভিযোগ, দোকানটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এমনকি দুর্ঘটনাস্থলে অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় জলের সংস্থানও মেলেনি। ফলে নিজেদের আনা জল ব্যবহার করেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাতে হয় দমকলকর্মীদের।

বর্তমানে আগুনের তীব্র লেলিহান শিখা না থাকলেও গোটা এলাকা এখনও ঘন ধোঁয়ায় আচ্ছন্ন। ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman