Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শুল্ক যুদ্ধে বিপাকে ট্রাম্প, ২৫ অঙ্গরাজ্যের মামলায় কোণঠাসা হোয়াইট হাউস!

শুল্ক যুদ্ধে বিপাকে ট্রাম্প, ২৫ অঙ্গরাজ্যের মামলায় কোণঠাসা হোয়াইট হাউস!

Bartaman 5 days ago

ভারতসহ ৬০টি দেশের পণ্যে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত ২৫টি অঙ্গরাজ্যের গভর্নর ও অ্যাটর্নি জেনারেলরা নিউ ইয়র্কের 'ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড'-এ এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলাকারীদের অভিযোগ, আদালতের একাধিক রায় অমান্য করে প্রেসিডেন্ট নিজের ক্ষমতার অপব্যবহার করছেন এবং আইন অনুযায়ী যে ৩০১ ধারা নির্দিষ্ট দেশ বা শিল্পের জন্য প্রযোজ্য, তা একসঙ্গে ৬০টি দেশের ওপর প্রয়োগ করা সম্পূর্ণ বেআইনি।

১৯৭৪ সালের 'ট্রেড অ্যাক্ট'-এর ৩০১ ধারা ব্যবহার করে ভারতসহ ৬০টি দেশের পণ্যে ১০% থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক চাপানো হয়েছে, যার মধ্যে ভারতের জন্য নির্ধারিত হার ১০%। তবে তেল, প্রাকৃতিক গ্যাস, সার এবং ইউএস-মেক্সিকো-ক্যানাডা চুক্তির আওতাভুক্ত নির্দিষ্ট কিছু পণ্যকে এই শুল্কের বাইরে রাখা হয়েছে। হোয়াইট হাউসের দাবি, যে দেশগুলোতে জোরপূর্বক শ্রম বা মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে পণ্য উৎপাদিত হয়, তাদের রপ্তানি নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর বিপরীতে মামলাকারীদের দাবি, ট্রাম্প প্রশাসন শ্রম ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে পুরনো নীতিই নতুনভাবে চাপানোর চেষ্টা করছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman