Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সিন্ধু জল চুক্তি নিয়ে বড় ধাক্কা খেল পাকিস্তান! - বর্তমান বাংলা

সিন্ধু জল চুক্তি নিয়ে বড় ধাক্কা খেল পাকিস্তান! - বর্তমান বাংলা

Bartaman 5 days ago

বর্তমান ডেস্কঃ

য়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি বহাল রাখা এবং জম্মু-কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্পের কাজ সীমিত করার বিষয়ে বিশ্বব্যাঙ্ক গঠিত সালিশি আদালত বা 'Court of Arbitration' (CoA)-এর সাম্প্রতিক নির্দেশ সম্পূর্ণ প্রত্যাখ্যান করল মোদী সরকার। সোমবার ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই 'অবৈধভাবে গঠিত' সংস্থার রায়ের কোনো আইনি মূল্য ভারতের কাছে নেই।

বিশ্বব্যাঙ্কের তত্ত্বাবধানে থাকা ওই আদালত জানিয়েছিল, ভারতের চুক্তি স্থগিত করার যুক্তি তারা মানছে না এবং চুক্তির সমস্ত শর্ত ভারতকে মেনে চলতে হবে। তবে এই রায়ের জবাবে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলে:

"ভারত কখনোই বেআইনিভাবে তৈরি এই 'Court of Arbitration'-এর অস্তিত্ব স্বীকার করেনি। বিশ্বব্যাঙ্কের মাধ্যমে এই সংস্থা গঠন করাটাই সিন্ধু জলবণ্টন চুক্তির মারাত্মক লঙ্ঘন। ভারতের সার্বভৌম অধিকার ও পরিকাঠামো সংক্রান্ত সিদ্ধান্তে এই সংস্থার কোনো এখতিয়ার নেই।"

विदेश মন্ত্রক আরও স্পষ্ট করেছে যে, এই প্যানেলের কোনো সিদ্ধান্তই ভারতের নেওয়া পদক্ষেপ বা পরিকাঠামো প্রকল্পগুলির উপর কোনো প্রভাব ফেলবে না।

ঘটনার প্রেক্ষাপট:

গত বছর এপ্রিলে পহেলগাঁওয়ে পাকিস্তান-প্ররোচিত জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। এরপর থেকে পাকিস্তান জলবণ্টন স্থগিত করা নিয়ে সুর চড়ালেও এবং আন্তর্জাতিক মঞ্চে দরবার করলেও নয়াদিল্লি তার সিদ্ধান্তে অনড় থেকেছে। মোদী সরকার আবারও পরিষ্কার জানিয়ে দিল- সন্ত্রাস ও জলবণ্টন পাশাপাশি চলতে পারে না এবং সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্তে কোনো বদল হচ্ছে না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman