Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
স্কুটির শোরুমে ভয়াবহ আগুন, চোখের পলকে ছাই সব গাড়ি! - বর্তমান বাংলা

স্কুটির শোরুমে ভয়াবহ আগুন, চোখের পলকে ছাই সব গাড়ি! - বর্তমান বাংলা

Bartaman 2 days ago

বর্তমান ডেস্কঃ

ঙ্গলবার সকালে দুর্গাপুরের পানাগড়ের দার্জিলিং মোড়ে একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল। ভবনের একতলায় থাকা স্কুটির একটি শোরুমে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন প্রাতভ্রমণে বেরনো পথচারীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। একটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত, দোতলায় থাকা ছোটদের স্কুলটি বন্ধ থাকায় এবং তিনতলার আবাসিকেরা সময়মতো বেরিয়ে আসায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিক অনুমান, শোরুমের ভেতরে থাকা স্কুটির ব্যাটারি বা অন্য কোনো কারণে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নন দমকল আধিকারিকেরা। দমকল কর্মকর্তা বিশ্বজিৎ বর্মন জানান, সঠিক সময়ে পরিস্থিতি সামাল দেওয়ায় ওপরের তলাগুলো নিরাপদ রাখা সম্ভব হয়েছে। শোরুমের ভেতরের সমস্ত স্কুটি পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। সাতসকালে ঘটা এই আকস্মিক দুর্ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman