Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
তসলিমাকে কলকাতায় স্বাগত জানিয়ে বড় বার্তা শুভেন্দুর, বললেন 'সুরক্ষার দায়িত্ব আমার'!

তসলিমাকে কলকাতায় স্বাগত জানিয়ে বড় বার্তা শুভেন্দুর, বললেন 'সুরক্ষার দায়িত্ব আমার'!

Bartaman 6 days ago

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও কলকাতায় ফিরেছেন লেখিকা তসলিমা নাসরিন। ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হওয়ার পর দীর্ঘ সময় তিনি পশ্চিমবঙ্গে ফেরার সুযোগ পাননি। শনিবার (১ আগস্ট) 'সেকুলার মিশন' নামক একটি সংগঠনের আমন্ত্রণে রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে তাঁকে উপস্থিত হতে দেখা যায়।

নীল রঙের শাড়িতে সজ্জিত লেখিকাকে একঝলক দেখার জন্য রবীন্দ্র সদনের বাইরে ভিড় জমান অসংখ্য গুণগ্রাহী।

অনুষ্ঠানে আমন্ত্রিত না থাকা সত্ত্বেও তসলিমা নাসরিনের আগমনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখিকার হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি তুলে দিয়ে তাঁকে বিশেষ সম্মান ও স্বাগত জানান। এ সময় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে বাংলায় সংবিধান ও বাকস্বাধীনতা সুরক্ষিত এবং অতীতে ঘটে যাওয়া কোনো ধমক-চমক এখানে টিকবে না। একই সঙ্গে তিনি তসলিমা নাসরিনকে পুনরায় পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানান এবং তাঁর নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman