পাণ্ডুয়ায় পাচারকারীদের কবলে পড়া ১৫টি গরু উদ্ধার, থানায় বিশেষ আতিথেয়তায় পুলিশ
হুগলির পাণ্ডুয়া থানার পুলিশের তৎপরতায় পাচারকারীদের ছক ভেস্তে ১৫টি গরু উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে খন্যান চৌমাথা এলাকা থেকে দুটি গাড়ি ও ৯টি গরুসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন শুক্রবার রাতে রোসনা ব্রিজের কাছে একটি টলি গাড়ি আটকে আরও পাঁচটি গরু উদ্ধার করে পুলিশ।
উপযুক্ত নথি দেখাতে না পারায় মোহামমাদ প্রিন্স নামে মেটিয়াবুরুজের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া এই ১৫টি গরু বর্তমানে পান্ডুয়া থানা চত্বরে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ এখন এই গবাদি পশুগুলোর নিয়মিত পরিচর্যার দায়িত্বও পালন করছে। গরুগুলোর জন্য ১০ কাহন খড় ও প্রচুর গো-খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। পুষ্টির কথা মাথায় রেখে দিনে তিনবার গুড়ের জল খাওয়ানো হচ্ছে এবং দিনে দুবার সরকারি পশু চিকিৎসক এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। থানা চত্বরেই নিয়মিত গোয়াল পরিষ্কারসহ সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে পশুগুলোর দেখভাল করছেন পুলিশকর্মীরা।

