Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
উত্তরবঙ্গকে বদলে দিতে শিলিগুড়িতে অকাল বিপ্লব!

উত্তরবঙ্গকে বদলে দিতে শিলিগুড়িতে অকাল বিপ্লব!

Bartaman 1 week ago

ত্তরবঙ্গের পরিকাঠামো ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ মেগা প্রকল্পের ঘোষণা করলেন নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শিলিগুড়ি ও সংলগ্ন অঞ্চল সফরে এসে তিনি জানান, উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়নের লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শিবমন্দিরে নতুন পুরসভা গঠন এবং ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকাকে পৃথক পুরসভায় রূপান্তরের পরিকল্পনা।

এছাড়া, কোচবিহারের দীর্ঘদিনের জলযন্ত্রণা মেটাতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক নিকাশি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

শহরের পরিষেবা আধুনিকীকরণেও জোর দিয়েছে রাজ্য সরকার। এর অংশ হিসেবে আন্তর্জাতিক মানের 'স্মার্ট বাসস্টপ' তৈরি করা হবে, যেখানে ডিজিটাল ডিসপ্লে, মোবাইল চার্জিং পয়েন্ট, বেবি কেয়ার টেবিল ও ঝুলন্ত বাগানের মতো সুযোগ-সুবিধা থাকবে। পাশাপাশি, শহরের যানজট কমাতে ১ সেপ্টেম্বর থেকে অ্যাপ-ভিত্তিক পার্কিং ব্যবস্থা চালু করা হচ্ছে, যা অমান্য করলে জরিমানা ধার্য করা হবে। একই সঙ্গে শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা জঞ্জাল নিষ্কাশন ব্যবস্থার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman