Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
যুদ্ধ না জিতলে ফাঁসিকাঠ! পুতিনের সামনে এবার চরম অস্তিত্ব সংকট - বর্তমান বাংলা

যুদ্ধ না জিতলে ফাঁসিকাঠ! পুতিনের সামনে এবার চরম অস্তিত্ব সংকট - বর্তমান বাংলা

Bartaman 3 days ago

বর্তমান ডেস্কঃ

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের মাঝে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য ইকোনমিস্ট'-এর রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনের ডনবাস অঞ্চলই এখন পুতিনের জন্য ক্ষমতার 'জিয়নকাঠি'। পুরো ডনবাস দখল না করে যুদ্ধ থামালে রাশিয়ায় তাঁর সিংহাসন তো বটেই, এমনকি জীবনও ঝুঁকিতে পড়তে পারে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, ক্রেমলিনের ঘনিষ্ঠদের সাথে এক গোপন আলোচনায় পুতিন নিজেই আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, "যুদ্ধ না জিতে পিছিয়ে এলে ওরা আমাকে ফাঁসিতে ঝোলাবে।" পুতিনের ভয়- পূর্ণ সাফল্য ছাড়া শান্তিচুক্তি করলে দেশবাসী ও রাশিয়ার ক্ষমতাশালী মহল একে ক্রেমলিনের 'দুর্বলতা' হিসেবে দেখবে। এতে দেশের ভেতরের প্রভাবশালী গোষ্ঠী বা ওলিগার্করা (যাদের হাতে অর্থ, অস্ত্র ও ক্ষমতার রাশ রয়েছে) তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে।

দীর্ঘ ৪ বছরের এই রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়ার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। ইউক্রেনও ক্রমাগত রাশিয়ার তেল ও জ্বালানি কেন্দ্রে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার অন্দরে এখন জল্পনা শুরু হয়েছে যে, "রাজার গায়ের পোশাক খুলে পড়ছে"- অর্থাৎ পুতিনের সর্বময় ক্ষমতার দুর্বলতা এখন স্পষ্ট।

তা সত্ত্বেও পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেন যদি রাশিয়ার দখল করা অঞ্চলগুলোর (বিশেষ করে ডনবাস) দাবি না ছাড়ে, তবে তিনি যুদ্ধ থামাবেন না। অন্যদিকে, ব্রিটেনসহ পশ্চিমা বিশ্বের সামরিক সাহায্য নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। সব মিলিয়ে, নিজের ক্ষমতা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন যেকোনো মূল্যে পুরো ডনবাস কবজা করাই পুতিনের একমাত্র লক্ষ্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman