Dailyhunt
গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি কমিশনের, রাজ্য জুড়ে কী কী ব্যবস্থা?

গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি কমিশনের, রাজ্য জুড়ে কী কী ব্যবস্থা?

bbp NEWS 1 week ago

বিবিপি নিউজ: গণনার দিন গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারা থাকবে ১৬৩ ধারা। এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ। সোমবার সকাল ৫টা থেকে এই নির্দেশ কার্যকর হবে। কলকাতায় ভোটগণনা হবে সাত জায়গায়। ওই জায়গার আশপাশের ২০০ মিটারের মধ্যে কোনও বেআইনি জমায়েত করা যাবে না বলে জানাল পুলিশ। ওই ২০০ মিটারের মধ্যে পাঁচ জন বা তার বেশি মানুষের সমাগমকেই বেআইনি জমায়েত হিসাবে দেখা হবে।

নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী পদক্ষেপ করবে পুলিশ। শুধু কলকাতা নয়, রাজ্যের সব প্রান্তের গণনাকেন্দ্রের নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। কমিশন সূত্রে খবর, প্রয়োজন মতো রাজ্যের অন্যান্য গণনাকেন্দ্রের আশপাশে ১৬৩ ধারা জারি করা হতে পারে। স্ট্রংরুমের পাশাপাশি গণনাকেন্দ্রের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

মূলত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে গণনাকেন্দ্রগুলি। নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্য পুলিশও। সোমবার গণনা হলেও এখন থেকেই গণনাকেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কোথাও কোথাও এখনই দ্বিস্তরীয় নিরাপত্তা রয়েছে।

গণনার দিন কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গণনাকেন্দ্রের নিরাপত্তার জন্য ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছে কমিশন। প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়তে পারে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য ন্যূনতম ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: BBP NEWS